আসছে কমদামি স্যামসাং এম১১ ও এম০১ ফোন

৩০ মে, ২০২০ ২০:৫২  
ভারতের বাজারে স্যামসাং কম বাজেটের ফোন নিয়ে আসছে। ফোন দুইটির মডেল হলো এম১১ ও এম০১। বিশ্ব বাজারে মার্চে আসলেও এশিয়া ভারতের বাজারে আসছে ২ জুন। ই-কমার্স পার্টনার ফ্লিপকার্ট। ভারতে স্যামসাং গ্যালাক্সি নতুন ফোন দুইটির দাম হবে ১১ হাজার থেকে ১৩ হাজার রুপির মধ্যে। স্যামসাং গ্যালাক্সি এম১১ ফোনে থাকছে, ৬.৪ ইঞ্চি এইচডি প্লাস ডিসেপ্লে। পিছনে রয়েছে ৩ ক্যামেরা, সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটির ব্যাটারি থাকছে ৫ হাজার এমএএইচ। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম থাকছে। স্যামসাং গ্যালাক্সি এম০১ ফোনে থাকছে, ৫.৭১ ইঞ্চি এইচডি প্লাস ডিসেপ্লে। পিছনে রয়েছে ২ ক্যামেরা, সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটির ব্যাটারি থাকছে ৪ হাজার এমএএইচ। ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম থাকছে।